রবিবার, আগস্ট ১৬, ২০২৬

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে বরগুনায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

  • এম আর অভি,
  • ২০২৩-০৯-২৬ ২২:২৯:৫১

বরগুনা প্রতিনিধি: পদোন্নতি , গ্রেড, নতুন পদ সৃষ্টি সহ বহুমুখী বৈষম্যের প্রতিবাদে (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বরগুনা জেলা শাখার শিক্ষকগণ।
লিখিত বক্তব্যে তারা বলেন, দেশে প্রায় ৭ হাজার শিক্ষক রয়েছেন যাদের পনোন্নতি দেয়া হচ্ছে না। তাদের দাবী তৃতীয় গ্রেড হলেও সেই দাবী পুরন করা হয়নি।  শিক্ষা অধিদপ্তর কতৃক বিধি বর্হিভূতভাবে ৫১২ টি পদে নিয়োগবিধি চুড়ান্ত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সুপার নিউমারি পদে পদোন্নতি দিয়ে ক্যাডার বৈষম্য নিরসনের নির্দেশনা দিলেও তার বাস্তবায়ন হচ্ছে না। এসব বিবেচনায় আগামী ২ অক্টোবর সারা দেশে কর্মবিরতী  এবং দাবী পুরন না হলে ১০ থেকে ১৩ অক্টোবর টানা ৩ দিন সারা দেশে কর্মবিরতী পালন করার ঘোষনা দেন তারা। সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বরগুনা শাখার সভাপতি , বরগুনা সরকারি কলেজের ই: ই:ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আঃ মালেক এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন বরগুনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল হক। এ সময় সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বরগুনা শাখার সদস্য , বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিউর রহমান। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বরগুনা শাখার সাধারণ সম্পাদক , বরগুনা সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম ,বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বরগুনা শাখার সদস্য, বরগুনা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার হালদার, প্রফেসর মোঃ শাহ্ আলম সহ বরগুনা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর