সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে মোবাইল ফোন টাওয়ারের চুরি যাওয়া ৫ ব্যাটারি উদ্ধার

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৬-০৯-০৫ ২২:৩০:০৮
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি মোবাইল ফোন টাওয়ার থেকে চুরি যাওয়া ৫টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচাািলত ভ্যানগাড়ি সহ চোর চক্রের মূলহোতাকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়,গত বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) রাত ৮টার পর নাচোল সদর ইউনিয়নের ভেরেন্ডিবাজার এলাকায় অবস্থিত গ্রামীন ও রবির যৌথ একটি মোবাইল টাওয়ার থেকে ৫টি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় টাওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাচোল থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চারিয়ে ওই রাতেই ১টার দিকে ( ৪ সেপ্টেম্বর) নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাগরইল এলাকা থেকে মূল চোর শ্যামল সিং(২৭) নামে এক যুবককে একটি চুরিকৃত ব্যাটারি এবং চুরিতে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যান সহ গ্রেপ্তার করে। শ্যামল নাচোলের কসবা ইউনিয়নের সোনাইচন্ডিহাট বসুন্ধরা এলাকার বিশ^নাথ সিং এর ছেলে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ভেরেন্ডিবাজার এলাকার একটি আমবাগান থেকে রাত আড়াইটার দিকে আরও ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়।নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, এ ঘটনায় টাওয়ার কর্তৃপক্ষ শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে মামলা করলে পুলিশ শ্যামলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠিয়েছে।

এ জাতীয় আরো খবর