শনিবার, আগস্ট ১৫, ২০২৬

পীরগঞ্জের মেধাবী শিক্ষার্থী আবির আহমেদ দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা ৫ম স্থান অর্জন করেছে

  • পীরগঞ্জ উপজেলা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • ২০২৬-০৮-১৪ ১৫:৩২:৩১

রংপুর ক্যাডেট কলেজে হতে এবারে এস এস সি ২০২৬ পরীক্ষায় ১ম ও দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা ৫ম স্থান অর্জন  করেছেন ঠাকুরগাঁও, পীরগঞ্জের মেধাবী শিক্ষার্থী আবির আহমেদ।তার বাবা কামাল আহমেদ  পীরগঞ্জের একজন সফল ব্যবসায়ী।  ১৪ আগষ্ট (শুক্রবার) তার  এক সাক্ষাৎকারে, এই সফলতার পেছনে বড় অবদানের  কথায়  তার বাবা -মা ও রংপুর ক্যাডেট কলেজের শিক্ষকগণের কথা তুলে ধরেন।  শিক্ষকগণের উপযুক্ত শিক্ষাদান পদ্ধতি ও পরীক্ষার খাতায় কিভাবে লিখলে ভালো  মার্কস  পাওয়া যায়।সেই সাথে মুখস্ত না করে বুঝে পড়ার   উপর গুরুত্বারোপ  করেন। সে বড় হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার  প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান। 

 


এ জাতীয় আরো খবর