চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত
- জাকির হোসেন পিংকু,
-
২০২৬-০৮-০১ ০০:৩৮:৫৮
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে বাসের ধাক্কায় আবদুল্লাহ আল হিলালী (৪৫) নামে একজন মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। তিনি শহরের দারিয়াপুর মহাজনপাড়া মহল্লার মৃত ক্কারী আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার(৩১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে শহরের দারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে রাজশাহী মহাসড়কে দুরপাল্লার গ্রামীন ট্রভেলস এর একটি কোচ আবদুল্লার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।