শনিবার, আগস্ট ১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে সিএনজি সহ একাধিক মামলার আসামী কুখ্যাত ৩ ডাকাত গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-৩১ ১৭:৪৬:১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে দেশি অস্ত্র,ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম  এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা সহ ৩ চিহ্নিত ও  কুখ্যাত ডাকাত গ্রেপ্তার  হয়েছে।
গ্রেপ্তাররা  হলেন জেলার ভোলাহাট থানার ছোট জামবাড়িয়া গ্রামের মো.বিদুর ছেলে ও ১৭টি ডাকাতি মামলার আসামী মো. রাসেলর(২৭), শিবগঞ্জের আড়গাড়াহাট পলাশবাড়ী গ্রামের মো.কসিমুদ্দিনের ছেলে, ১৪টি ডাকাতি মামলার আসামী ও আন্তজেলা ডাকাত সর্দার কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনাদ্দী(৪৭) এবং দাড়িগাছা গ্রামের মো.বাদলের ছেলে ও ২টি মাদক মামলার আসামী মো.রুবেল(২২)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে (৩১জুলাই,শুক্রবার) গোপন খবরের ভিত্তিতে ডাকাতিপ্রবণ শিবগঞ্জ-গোমস্তাপুর উপজেলা সড়কের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের মিনু বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সিএনজি, অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ওই ৩ ডাকাত গ্রেপ্তার হয়।
শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায়  একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


এ জাতীয় আরো খবর