পীরগঞ্জ উপজেলা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ পীরগঞ্জ ২ নং কসারানীগঞ্জ ইউনিয়নে রামদেবপুর এলাকার
বিমলা রানী নামে এক অসহায় বৃদ্ধা নির্জন পুকুর পাড়ে এক ভাঙ্গা ঘরে দীর্ঘদিন একাকী বসবাস করে আসছিলেন। এই বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে পড়ে, ডিসি মহোদয়ের অনুমতি ক্রমে ৩০ জুলাই (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম পীরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ কিছু গণমাধ্যম কর্মীকে নিয়ে অসুস্থ বৃদ্ধাকে দেখতে যান এবং দুই বান্ডিল ঢেউটিন নগদ ৬ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করেন সেই সাথে অসহায় বৃদ্ধার চিকিৎসার জন্য ও ঘর মেরামতের আশ্বাস দেন।