শনিবার, আগস্ট ১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ১,৮০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • জাহাঙ্গীর আলম,ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৬-০৭-৩০ ১৫:৫২:০৯

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্র জানায়,২৯ জুলাই দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জোকারপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রবিউল হাসান ও মো. রানাকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার হওয়া রবিউল হাসানের বিরুদ্ধে এর আগে ৯টি মাদক মামলা রয়েছে। অপর আসামি মো. রানার বিরুদ্ধেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তার রবিউল হাসানের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ওয়াহেদপুর এলাকায়। তিনি হুমায়ুন কবিরের ছেলে। অপরদিকে মো. রানা ঝালকাঠির নলছিটি উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম বিল্লাল হাওলাদার।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 


এ জাতীয় আরো খবর