কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ নং চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আল হারুন (সিআইপি)আমেরিকা থেকে বাংলাদেশে আগমন উপলক্ষে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ মাগরিব উপজেলার চরহাজারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গাজী আলমগীরের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেক রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ নং চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আল হারুন (সিআইপি)।
এসময় উপস্থিত ছিলেন,চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্বপন,৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু তাহের,৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল হুদা বাচ্চু,২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সফি উল্যাহ(মন্ত্রী সফি),শান্তিরহাট মওদুদ আহমদে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নুকুল কুমার, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হক হকসাব, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মাসুম, ইউপি মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন কালু, চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল,৪নং ওয়ার্ড যুবদল নেতা ,আকবর হোসেন ডালিম,চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী সাইদুর রহমান হেলাল প্রমূখ।