আটলান্টিকের ওপার হতে বিদ্ধস্ত সেই শঙখচিল---
ফিরে আসে পিছনে ফেলে টাগুস নদীর মোহনা,
টলমল জল আকাশের নীল।
ফিরে আসে ক্লান্ত ডানায়---
তুরাগ পাড়ে কোন এক বিষাদ সন্ধ্যায়।
খুঁজে ফিরে জীবনের হারানো অধ্যায়।
ঘোরলাগা চোখ তার চারিদিকে নি:সীম অন্ধকার
দিশাহারা পথহারা ক্লান্ত ডানায় খুঁজে
প্রশান্তির বাতিঘর।
বিস্বাদ অবস্বাদের দ্যোতনায় দোদুল্যমান
তবুও এই প্রত্যাবর্তন জীবনের আস্বাদন
ভরে ওঠে কানায় কানায়।