বুধবার, আগস্ট ১২, ২০২৬

চৌগাছায় ৬৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ,গ্রেপ্তার ১

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০৭-২৭ ১৯:৩৬:৩৯

যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৮ বোতল নিষিদ্ধ এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার, একটি মোটরসাইকেল জব্দ এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে চৌগাছা থানাধীন বর্ণি গ্রামের মাঝেরপাড়া থেকে রাজাপুরগামী ইটের সলিং সড়কে জনৈক মিহিরের পাটক্ষেতের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
চৌগাছা থানা সূত্রে জানা যায়, থানার এএসআই (নিরস্ত্র) মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে নয়ন বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি বর্ণি (হিন্দুপাড়া) গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম বিমল বিশ্বাস। অভিযানের সময় আটক ব্যক্তির দখল থেকে ৬৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নয়ন বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। চৌগাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।


এ জাতীয় আরো খবর