সোমবার, জুলাই ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে নওগাঁ থেকে কৃষক সেজে গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-২৫ ২২:৩৬:৩৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় ২০১৭ সালে দায়েরকৃত একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলতক আসামী সুশীল (৪৫) কে নওগাঁর নিয়ামতপুর থানার রাওতা গ্রামের ফসলের মাঠ থেকে কৃষক সেজে গ্রেপ্তার করেছে পুলিশ। সুশীল নাচোলের রাজবাড়ীহাট টাওয়ার পাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কৃষকের বেশে ওই মাঠ থেকে সুশীলকে গ্রেপ্তার করেন। এ সময় সুশীলও ওই মাঠে কৃষক সেজে কাজ করছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ২০১৭ সালের মাদক মামলায় চলতি  বছর সুশীলকে  ২ বছরের সশ্রম কারাদন্ড, সেই সাথে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। এরপর থেকেই সুশীল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তাঁকে  সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। 
 


এ জাতীয় আরো খবর