শনিবার, জুলাই ২৫, ২০২৬

গোমস্তাপুরের চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে বিএসএফ’র ৭ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-২৪ ১৫:৫১:৪০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চাঁড়ালডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ৭ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। বিজিবি জানায়, শুক্রবার(২৪ জুলাই) সকান সাড়ে ৬টার দিকে চাঁড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ২১৯/২৪ আর এর নিকট দিয়ে বিএসএফ ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জনকে (পুরুষ)  বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে চাঁড়ালডাঙ্গা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ৭ ব্যাক্তিকে সীমান্তের শূণ্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। তৎক্ষনাৎ বিজিবি ওই ৭ ব্যাক্তিকে বাংলঅদেশে প্রবেশে বাধা দেয়।
দায়িত্বশীল নওগাঁ ব্যাটালিয়নের (১৬বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম শুক্রবার দুপুরে বলেন, ওই ৭ জনকে নিকটবর্তী সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে ভারতীয়  মুল ভূখন্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে। বিজিবি সীমান্তে নজরদারি ও সতর্কতা বাড়িয়েছে বলেও জানান অধিনায়ক মাসুম।
রাধানগর ইউপি ৮ নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরেছি। ওই এলাকাটি এখন অনেকটা ডুবে রয়েছে। নৌকা ছাড়া ওই দূর্গম এলাকায় এখন চলাফেরা করা যাচ্ছে না।  এ ঘটনায় আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, এ নিয়ে বিএসএফ গত ৪ জুন থেকে ৬ দফায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ৮৩ জনকে বাংলাদেশের ভেতের পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এর মধ্যে গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৪ দফায় ৫১ জন ও শিবগঞ্জ সীমান্ত দিয়ে দুদফায় ৩২ জনকে পুশইনের চেষ্টা করা হয় বলে বিজিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সর্বশেষ গত ৪ জুলাই শিবগঞ্জের চকপাড়া সীমান্ত দিয়ে ১২জনকে পুশইনের চেষ্টা  সীমান্তবাসীদের নিয়ে প্রতিহত করে বিজিবি। 


এ জাতীয় আরো খবর