সোমবার, জুলাই ২০, ২০২৬

নেত্রকোণায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

  • মহিউদ্দিন
  • ২০২৬-০৭-১৯ ২৩:৩৯:৪৩

​নেত্রকোণা থেকে 
​নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ​রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামগঞ্জ বাজারস্থ গরুহাট্টা বাজারের পেছনের ফাঁকা জায়গায় এই অভিযান চালানো হয়।
​অভিযানে আটককৃতরা হলেন— পূর্বধলা উপজেলার জালশুকা গ্রামের মৃত বিল্লাল রবিদাসের ছেলে কাঞ্চন রবিদাস (২২), একই উপজেলার গোহালাকান্দা গ্রামের মৃত যতন রবিদাসের ছেলে বিজিয় রবিদাস (২৫) এবং ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কাওরাট গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ মোস্তফা কামাল (৫০)।
​ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। তিনি আসামিদের দোষী সাব্যস্ত করে কাঞ্চন রবিদাস ও মোঃ মোস্তফা কামালকে ১৫ দিন করে এবং বিজিয় রবিদাসকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ​আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর