শনিবার, জুলাই ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় গোসলে নেমে এক কিশোরের মৃত্যু,নিখোঁজ অপর কিশোর

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-১৭ ১৭:২৭:৪৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক ঘটনায় মহানন্দা নদীতে গোসলে নেমে  এক কিশোরের মৃত্যু হয়েছে।  নিখোঁজ রয়েছে অপর  এক কিশোর।  মৃত কিশোর হল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের  চানভাসা চানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন আলী (১৫)। সে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাঁটাইডুবি রহমানিয়া মাদ্রাসার ছাত্র ছিল। অপর দিকে নিখোঁজ রয়েছে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চকটোলা গ্রামের আব্দুল বাশিরের ছেলে হাসিব(১২)। সে মহারাজপুর আনন্দময় পাঠশালার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,শুক্রবার(১৭জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সুমন  বাড়ি থেকে বন্ধুদের সাথে ইসলামপুরে এসে মহানন্দা নদীর গাজীপাড়া ঘাটে গোসলে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাঁকে পানি থেকে উদ্ধার করে।
অপর দিকে শুক্রবার দুপুর দেড়টার দিকে কয়েকজন বন্ধুর সাথে মহারাজপুরর আকন্দবাড়িয়া মিশনতলা ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় হাসিব। তার অন্য বন্ধুরা পানি থেকে উঠে এসে ঘটনাটি স্থানীয়দের জানালে তাঁরা  নদীতে পানির তীব্র শ্রোতের মধ্যে খোঁজ করে হাািসবকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, দুপুরে নদীর পানিতে লাফ দিয়ে পানি থেকে আর উঠতে পারে নি শুভ। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল বিকাল পৌনে ৪টার দিকে  উদ্ধার অভিযান শুরু করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনাচর্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, শুক্রবার মহানন্দায় ডুবে এক কিশোরের মৃত্য হয়েছে ও একজন নিখোঁজ রয়েছে। নৌ পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে  পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ। 

 


এ জাতীয় আরো খবর