শনিবার, জুলাই ১৮, ২০২৬

বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

  • জাহাঙ্গীর আলম
  • ২০২৬-০৭-১৭ ১৪:২১:১৫

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক জুলাই আন্দোলনের বীর যোদ্ধা ও শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রহমান, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমেদ ভূঁইয়া, বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডা. জহিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়বিচারের চেতনায় উদ্বুদ্ধ করবে।


এ জাতীয় আরো খবর