বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-১৫ ২১:৩১:২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৫জুলাই) বিকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি,বাংলাদেশের জেলা শাখা  আয়োজিত মেলা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এফবিসিসিআ্ই স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন চাঁপাইনবাবগ্যঞ্জ চেম্বারের সহ-ষভাপতি খাইরুল ইসলাম, ডি।েপলামা ইঞ্জিন্যিয়ার্স এসোসিয়েমন, রাজশাহীর বিভাগীয় সদস্য সচিব আরিফুজ্জামান সোহেল প্রমুখ। বক্তরা ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব তুলে ধরে মেলা সহ বিভিন্ন মাধ্যমে এর বিকাশের আহব্বান জানান।
মেলায় ৫৪টি পোষাক, প্রসাধনী, খেলনা, খাবার সহ বিভিন্ন রকমের স্টল রয়েছে।


এ জাতীয় আরো খবর