বুধবার, জুলাই ১৫, ২০২৬

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধলঘাটায় ত্রাণ বিতরণে এমপি আলমগীর ফরিদ:ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-০৭-১৪ ১৯:২২:৩১

মহেশখালী(কক্সবাজার)
টানা অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে  কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের  সংসদ  সদস্য  আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ   ফরিদ   ত্রাণ   বিতরণ    কার্যক্রম    অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুলাই) মহেশখালী  উপজেলার  ধলঘাটা  ইউনিয়নের মহুরীর ডেইল  এলাকায়   ক্ষতিগ্রস্ত   পরিবারের   মাঝে  চাল বিতরণ করেন  এবং ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করে স্থানীয়দের খোঁজখবর নেন।
সকালে  স্থানীয়  নেতাকর্মী  ও  জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে  তিনি  মহুরীর  ডেইল  এলাকায়  পৌঁছে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চাল তুলে দেন।  এ সময়  তিনি  ক্ষতিগ্রস্তদের  সঙ্গে  কথা বলেন, তাদের   দুর্ভোগ, খাদ্যসংকট  ও   ক্ষয়ক্ষতির    বিষয়ে অবগত  হন  এবং  প্রয়োজনীয়  সহযোগিতা অব্যাহত রাখার  আশ্বাস   দেন।  পরিদর্শনকালে  সংসদ  সদস্য বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে  দেখেন এবং স্থানীয়দের কাছ থেকে বাস্তব পরিস্থিতির তথ্য সংগ্রহ করেন। তিনি সংশ্লিষ্ট  নেতাকর্মীদের   ক্ষতিগ্রস্ত  পরিবারের  তালিকা প্রস্তুত  করে  পর্যায়ক্রমে  প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।  ত্রাণ  বিতরণ ও পরিদর্শনকালে মহেশখালী   উপজেলা   বিএনপির  নেতৃবৃন্দ, ধলঘাটা ইউনিয়ন   বিএনপির   নেতাকর্মী,  ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ  এবং  স্থানীয়  গণ্যমান্য   ব্যক্তিরা   উপস্থিত ছিলেন।  তারা  ত্রাণ  বিতরণ  কার্যক্রমে    সহযোগিতা করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।
স্থানীয় সূত্র জানায়,কয়েক দিনের টানা বর্ষণে ধলঘাটা ইউনিয়নের  বিভিন্ন  নিম্নাঞ্চল  প্লাবিত হয়েছে। অনেক বাড়িঘরে  পানি  প্রবেশ  করায়  স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। মাছের   ঘের   ও    গ্রামীণ  সড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে জরুরি খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে।
সংসদ   সদস্যের  উদ্যোগে  চলমান   ত্রাণ  কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) ধলঘাটা ইউনিয়নের সুতুরিয়া  বাজারে  আরও  ক্ষতিগ্রস্ত  পরিবারের মাঝে চাল  বিতরণ  করা  হবে  বলে  সংশ্লিষ্টরা জানিয়েছেন। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

 


এ জাতীয় আরো খবর