চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রে অবস্থিত জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। গত রবিবার(১২জুলাই) প্রকাশিত ফলাফলে দেথা যায়, ৫৩ শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি লাভ করেছে। ফলাফল প্রকাশিত হবার পর বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা তো বটেই আনন্দে ভাসছেন প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরাও।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, বিদ্যালয়ে ২০২৫ সালে দ্ইু শিফটের ৩টি শাখায় ১৪৫ জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে নিয়মানুযায়ী ৫৮ জন শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। এর মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৫৩ জন। প্রকাশিত ফলাফলে দেথা যায় ৫৩ জনের মধ্যে ৫২ জনই বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪০ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১২ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী মাত্র ১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে নি। তাঁর ফলের বিষয়টি চ্যালেঞ্জের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান শিক্ষক আরও বলেন, মডেল বিদ্যালয়ের ভাল ফলাফল করা নতুন কোন বিষয় নয়। ভারো পড়াশোনার জন্য বিদ্যালয়ের সূনাম রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, জেরায় এবার প্রাথমেিক বৃত্তির ফলাফল ভাল। তিনি বলেন জেলায় ৭০৬টি এবং সদর উপজেলায় ২১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মডেল বিদ্যালয় ২০২৫ সালে প্রাথমিকের বৃত্তিত্বে ভাল ফল করেছে। জেলায় এবার ৯৬৩ জন এবং সদর উপজেলায় ৩৩৬ জন বৃত্তি লাভ করেছে।