সোমবার, জুলাই ১৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-১২ ২১:১০:৪৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিশ^ জনসংখ্যা দিবব উপলেক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকালে জেলা প্রসাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্যর সভাপতিত্বে সআয় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, চাঁপাইানবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার,জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার,সিভিল সার্জন ডা. এ.কে.এম সাহাব উদ্দীন সহ অন্যরা।
সভায় জেলার জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় া এ সংক্রান্ত বিভিন্ন তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান তুলে ধরা হয়। বক্তরা প্রজনন স্বাস্থ্যসেবা,মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং জনসংখ্য নিয়ন্ত্রণে তরুন প্রজন্মের সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব দেন।  সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পরিবার পরকিল্পনা বিভাগের কর্মীদের পুরস্কৃত করা হয়। 


এ জাতীয় আরো খবর