বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে মজুদ করা ককটেল বিস্ফোরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-১২ ০০:১৯:৩১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি বসতবাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার(১১ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে  দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সীমান্তবর্তী পদ্মা নদীর তীর ঘেঁষা নারায়ানপুর ইউনিয়নের ৮ন ওয়ার্ডের  জোহরপুর বেলপাড়া গ্রামে মনোয়ারুল ইসলাম কালু(৫০) নামে এক ব্যাক্তির বাড়িতে হঠাৎ করে মজুদ করা  ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায় নি। ঘটনার পরপরই ৫৩বিজিবি ব্যাটালিয়নের জোহরপুর বিওপি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেন। তবে কতগুলি ককটেলের বিস্ফোরণ ঘটে তা নিশ্চিত হওয়া যায় নি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, কালুর বাড়ির রান্নাঘরে অন্তত: ২টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির টিনের চাল উড়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কালু আওয়ামী লীগ ঘেঁষা এমন শোনা গেছে। তবে ও্ই এলাকায় সম্প্রতি স্থানীয়  কোন রাজনৈতিক বা অরাজনৈতিক সমস্যার কথা নিশ্চিতভাবে জানা যায় নি।
সংম্লিস্ট ইউপি চেয়ারম্যান নাজির হোসেন এবং সংশ্লিস্ট ইউপি সদস্য মো.রবুও  ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করে বলেন, স্থানীয় গ্রাম্য রাজনৈতিক সমস্যা রয়েছে। বিবাদমান দুটি গ্রুপ রয়েছে। গত জাতীয় নির্বাচনের পর মারামারি ও  মামলার মত ঘটনা ঘটে। যারা গ্রাম্য রাজনীতিতে জড়িত তাঁরা বর্তমানে বিএনপি ও জামায়াত সমর্থিত। কালু  পূর্বে আওয়ামী লীগ করলেও এখন জামায়াতের রাজনীতির সাথে জড়িত বলেও জানান ওই দুই জনপ্রতিনিধি। কালু কৃষিকাজে জড়িত বলেও জানান তারা।  তবে ঘটনাটি রাজনৈতিক কিনা তা  নিশ্চিত হওয়া যায় নি।
ইউপি সদস্য  আরও বলেন, কালুর স্ত্রীর সাথে কথা বলা হলে তিনি ঘটনার সাথে তাঁদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, বিএনপির লোকজন তাঁদের বাড়িতে বোমা রেখে গিয়ে তাঁদের ফঁসানোর চেষ্টা করছেন। 

 


এ জাতীয় আরো খবর