শুক্রবার, জুলাই ১০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সোয়া ৮ কেজি গাঁজাসহ চিহ্নিত কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-০৯ ১৯:৪৬:১৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যাবের অভিযানে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ  মো. জুয়েল(২৭) নামে এক চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিশ^নাথপুর (বাখের আলী) খলিফাটোলা গ্রামের খলিলুর রহমানের ছেলে। সিলেট থেকে বাসযাত্রী বেশে মাদক নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসার গোপন খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার(৯ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে বিশ^রোড  মোড়ে বাস থেকে নেমে হেঁটে যাবার সময়  ৪টি মাদক মামলার আসামী জুয়েলকে হাতেনাতে আটক করা হয়। 
সন্ধ্যায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা কওে আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।  


এ জাতীয় আরো খবর