রবিবার, মে ৩১, ২০২৬

হা সা ন ফ রি দ

  • দ্বীপের নাম রাজকন্যা
  • ২০২৩-০৯-১৯ ১০:০৩:৩৪

বারবার সমুদ্রযাত্রা : ব্যর্থ এক পরিব্রাজক আমি; আবার আবিষ্কারের নেশায়--
অজানা অচেনা জলপথে...

সম্মুখ বিপদসংকুল; পর্বতসমান ঢেউ--তবু চলছি
কত বন্দর নগর জনপথ--বরফের দেশ হিমশৈল--
এস্কিমো রাজ্য পার হয়ে; ছুটছি তো ছুটছি--বিরামহীন সে যাত্রা...

অবশেষে দূরে অনেক দূরে--মেরু অঞ্চলে
পৃথিবীর শেষ প্রান্তে এসে--সম্ভাবনার এক নতুন ভূখণ্ডের সন্ধান পেলাম;
অনেক জরিপ আর গবেষণার পরে--সেই দ্বীপের নাম দিলাম : রাজকন্যা।

এ এক অনন্য অনবদ্য আবিষ্কার আমার;
এই দ্বীপ হবে একদিন : সেন্ট মার্টিনের মতো কাব্য-কবিতার সৃজনশীল পর্যটনকেন্দ্র--
প্যারিসের মতো শিল্পীর শহর;
এখানে জ্যোৎস্না রাতে বসবে : গল্পের হাট,
খুলে যাবে--জলের কারুকাজ হাসিতে : স্বপ্নের এক কপাট....


এ জাতীয় আরো খবর