মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

মো বা র ক হো সে ন

  • একপেশে মেঘ
  • ২০২৩-০৯-১৯ ০৯:৫৫:৪৪

সব রকম ফুলের মালা গাঁথা তোমার স্বভাব
হাতছাড়া করতে চাও না ফুল বসন্ত সময়।

দুয়ারে দাঁড়িয়ে থাকা একপেশে মেঘ যেন,
আকাশকে দণ্ড দেবে বলে দাও অভিসম্পাত 
কিন্তু আকাশ তো নয় অত ক্ষুদ্র
উদারতার নিঃশ্বাস বুকে তার;
এখানে চন্দ্র-সূর্য গ্রহ তারা 
পাখিরা উড়ে উড়ে আপন হারা
একটুকরো মেঘ ! তুমি কী করবে ?

জলের গহীন সমতল তো তারই হাতে 
উড়ন্ত বলাকা কোলাহল 
এমন কী তোমারও আশ্রয়স্থল ! 
তোমার গাঁথা মালাখানি আকাশেরই মহিমা দানে ব্যাপৃত রাখো 
বরণোন্মুখ উদার আকাঙ্খায় প্রেমিকের নির্মল মন গলেও যেতে পারে পরম মমতায়।


এ জাতীয় আরো খবর