বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬

মস্কো লক্ষ্য করে চার শতাধিক ড্রোন ছুড়েছে ইউক্রেন,দাবি রুশ কর্তৃপক্ষ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-০৭ ১০:২৩:২৫
ফাইল ছবি

তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রাক্কালে রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে চার শতাধিক ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার মস্করের মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রায়ত্ত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ম্যাক্স’-এ দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।
সোবিয়ানিনের দাবি, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত মস্কোর দিকে মোট ৪৩০টির বেশি ড্রোন পাঠানো হয়। তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর অধিকাংশই রাজধানী থেকে অনেক দূরেই ভূপাতিত করেছে।
তিনি আরও জানান, মস্কোর উপকণ্ঠে পৌঁছানোর আগেই অতিরিক্ত ৩৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ফলে রাজধানীতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
রাশিয়ার এ দাবি এমন সময় এলো, যখন তুরস্কে ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেন, মস্কো, ড্রোন হামলা


এ জাতীয় আরো খবর