বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা

  • সালাম মাহমুদ:
  • ২০২৬-০৭-০৮ ১৯:১৯:৪৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি পদে জয়লাভ করায় চিত্রনায়ক ডি এ তায়েবকে সংবর্ধনা দিয়েছে দেশের তথ্যপ্রযুক্তি ও পর্যটন সেবায় সম্ভাবনাময় প্রতিষ্ঠান ‘অতিথি গ্রুপ’। গত ৭ জুলাই (মঙ্গলবার) বিকেলে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, বহুমুখী প্রতিভার অধিকারী ডি এ তায়েব দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে অতিথি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি গ্রুপের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ কর্মচারীরা উপস্থিত ছিলেন। জনপ্রিয় এই অভিনেতা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা জানান অতিথি প্রোপার্টিজ-এর চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী, অতিথি লিমিটেড-এর পরিচালক লায়ন নূরনবী মৃধা, অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন-এর পরিচালক লায়ন মো. ইসমাইল মিয়া, অতিথি লিমিটেড-এর উপ-পরিচালক লায়ন শেখ মো. জাহাঙ্গীর মিয়া এবং সহকারী পরিচালক লায়ন তাজুল ইসলাম, লায়ন ইঞ্জি: বিশ্বজিৎ গুহ প্রমুখ। অতঃপর উপস্থিত সবার সম্মিলিত করতালির মাঝে জাঁকজমকপূর্ণভাবে কেক কেটে এই আনন্দের বিজয়কে উদ্‌যাপন করা হয়।

 


এ জাতীয় আরো খবর