রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

হা জে রা সা থী

  • শূন্যতার পূর্ণতা
  • ২০২৩-০৯-১৭ ২৩:৪৭:৫৭

শূন্যতার পূর্ণতা নিয়ে বেঁচে আছি।
যতই ভাবি কুল পাই না।
এ জীবন কেনো এমন! 
এই কি বেঁচে থাকা!
নিজের মতো করে বাঁচতে চাই।
আমার ভালো লাগা গুলো নিতান্তই আমার।
আমি আমার মতো।
চলতে গেলে বাধা
বলতে গেলে বাধা।
এ বাধার প্রাচীর ভাঙতেই হবে।
নইলে বেঁচে থাকা অর্থহীন।
বেদনার নীল রঙে হৃদয় ছাওয়া।
আশাগুলো পূর্ণতা পায় না।
যতই বড় শক্তি বাধা দিক  লক্ষ্য যদি মজবুত হয় তবে জয় হবেই।
অতৃপ্ত বাসনাকে আর গুমরে কাঁদতে দেবো না।
পরাধীনতার শেকল ভেঙে ফেলবো।
স্বাধীনতার সুখ টুকু নেবোই নেবো।


এ জাতীয় আরো খবর