পূর্ণ হতে পারিনি কোনকিছুতেই,
তবুও আমার উপস্থিতির দায় ছিল সবকিছুতেই ।
সময় বদলাতে দেয়নি,
বদলে গেছে চারপাশ পুড়েছে অনুভূতি ...
তবুও দাঁড়িয়ে আছি রক্ত মাংসের আমি!!
আমার আঙুলের ছোঁয়ায় লেগে আছে অসমাপ্ত হাজারো গল্প ।
নিরুদ্দেশে ভাসিয়েছি নাও
ভাসতে ভাসতে ডুবে যাব হয়ত অচেনা কোন ঘাটে শুধু
আমি থেকে যাব সেই গল্পের মধ্যমণি হয়ে ।