ডিমলায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন সাবেক ইউপি সদস্য ছাইফুল ইসলাম।
- নীলফামারী প্রতিনিধিঃ
-
২০২৬-০৬-২৯ ২৩:৪৯:৫০
- Print
হালকা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে বেড়ে যাওয়া তিস্তা নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও নিম্নাঞ্চলে কমেনি। দুর্ভোগে পড়েছে সেইসব নিম্নাঞ্চলের পানিবন্দিরা।সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের ছাতুনামা কেল্লাপাড়া এলাকায় তিস্তা নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকা পরিদর্শন ৯নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য(মেম্বার)ছাইফুল ইসলাম।এসময় ক্ষতিগ্রস্থ মানুষের খোঁজ খবর নেন।পরিদর্শন কালে সাবেক ইউপি সদস্য ছাইফুল ইসলাম পানিবন্দী মানুষকে বিভিন্ন বিষয় পরামর্শ প্রদান করেন।এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া ও আর্শীবাদ প্রত্যাশা করেন।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানাযায়,সোমবার দুপুর ১২টায় লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক শুন্য মিটার। যা বিপৎসীমার (স্বাভাবিক ৫২.১৫ মিটার) ১৫ সেন্টিমিটারতবে পানি কমতে শুরু করলেও নদী পাড়ের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অনেক পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পুরোপুরি কাটেনি।