চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের দারিয়াপুর হাতাপাড়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুমিল্লা থেকে আনা ১৪ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামপুর গ্রামের মো.নাসির(৪৬) এবং জেলার শিবগঞ্জ উপজেলার নতুন বাররশিয়া গ্রামের মো.মতিন (২০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, শুক্রবার(২৬ জুন) ভোররাতে অভিযানটি চালনো হয়। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা গেছে, চালানটি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে বিক্রির জন্য আনার পর গন্তব্যে নেয়ার জন্য স্থানীয়ভাবে পরিবহনকালে জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।