কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপার্বতী ইউনিয়নেরআছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে, বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের শিক্ষক শহীদ উল্যাহ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক খেকন,চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদি ভূঞা বাবু,আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুবন্ধু মজুমদার,হাজারীহাট আলিম মাদ্রাসার সহ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহজাহান,চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্যাহ আল মামুন সুমন,চরপার্বতী ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আবদুল্যাহ,সমাজ সেবক নুর উদ্দিন নূর্মিন,চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মাসুম,সমাজ সেবক সোহাগ,এমজিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম শরীফ ভূঞা,জগন্নাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম,হাফেজ আবদুর রহিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবী,হাজারীহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম,হাজী সালামত উল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা মজুমদার,মাহবুবুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চন্দ্র মজুমদার, পাঠানতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলমসহ আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ।