শুক্রবার, জুন ১৯, ২০২৬

বটদাদুর কথা-২

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৬-১৭ ১২:২৬:৫২

'ছায়ার মূল্য'
অনেক বছর আগে এক গ্রীষ্মের দুপুরে আমি দেখেছিলাম একজন পথিককে।
প্রখর রোদে হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে আমার নিচে এসে বসেছিলেন।
তার হাতে ছিল না কোনো খাবার।
ছিল না পানির বোতলও।
তবু কিছুক্ষণ পর তিনি হাসলেন।
জানো কেন?
কারণ আমি তাকে একটু ছায়া দিয়েছিলাম।
সেদিন আমি শিখেছিলাম-
সব সাহায্য টাকা দিয়ে হয় না।
কখনো কখনো একটি ছায়া,
একটি ভালো কথা,
অথবা একটি ছোট্ট সাহায্যও
কারও দিনের সবচেয়ে বড় উপহার হতে পারে।
তাই ছোট্ট বন্ধুরা,
আজ যদি পারো,
কারও জন্য একটু ভালো কাজ করো।

-একটি গাছে পানি দাও।
-একটি পাখির জন্য পানি রাখো।
-অথবা কাউকে একটি সুন্দর কথা বলো।

মনে রেখো,
ভালো কাজের ছায়া অনেক দূর পর্যন্ত যায়।
-বটদাদু 

বন্ধুদের জন্য আজকের ছোট্ট স্বাস্থ্য ও জীবন শিক্ষা
#গরমের দিনে নিয়মিত পানি পান করো।
#রোদে খেলাধুলা করলে কিছুক্ষণ পরপর বিশ্রাম নাও।
#বড় গাছের ছায়া শুধু আরামই দেয় না,শরীরকেও অতিরিক্ত গরম থেকে রক্ষা করে।


এ জাতীয় আরো খবর