শুক্রবার, জুন ১৯, ২০২৬

রাহির ডায়েরি-২

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৬-১৮ ১১:৪৫:১৫

যে চারাটি আমাকে চিনত

আজ স্কুল থেকে ফিরেই আমি দৌড়ে গেলাম আমার প্রিয় চারাটির কাছে।
কয়েকদিন আগে আমি ওকে নিজের হাতে লাগিয়েছিলাম।
প্রতিদিন সকালে পানি দিই,আগাছা পরিষ্কার করি,আর একটু সময় পাশে বসে গল্পও করি।
আজ চারাটিকে দেখে আমার মনে হলো,সে যেন আগের চেয়ে অনেক বেশি সতেজ।

আমি হেসে বললাম,
-কেমন আছো বন্ধু?
হাওয়া বয়ে গেল।
চারাটির ছোট্ট পাতাগুলো দুলে উঠল।
আমার মনে হলো,সে যেন উত্তর দিল-
-আমি ভালো আছি, রাহি।

ঠিক তখনই অরণ এসে বলল,
-তুমি কি সত্যিই ভাবছো,গাছ তোমাকে চিনে?
আমি কিছুক্ষণ চুপ করে রইলাম।
তারপর বললাম,
-জানি না। কিন্তু আমি যখন ওর যত্ন নিই,তখন মনে হয় ওও আমাকে মনে রাখে।
অরণ মুচকি হেসে বলল,
-বিজ্ঞান বলে,গাছ মানুষের মতো চিনতে পারে না। কিন্তু যত্ন পেলে ভালোভাবে বেড়ে ওঠে।
আমি চারাটির দিকে তাকালাম।
ভাবলাম, মানুষ হোক বা গাছ-
ভালোবাসা কেউই বৃথা যেতে দেয় না।

রাহির ছোট্ট উপলব্ধি
যে গাছের যত্ন নেওয়া হয়,সে দ্রুত বড় হয়।
আর যে মানুষ অন্যের যত্ন নেয়,তার মনও সুন্দর হয়ে ওঠে।

বন্ধুরা,আজকের প্রশ্নঃ
তোমার লাগানো কোনো গাছ আছে?
গাছটির নাম মন্তব্যে লিখে জানাও।

-রাহি 

আগামীকাল থাকবে-
অরণের বিজ্ঞান খাতা-২


এ জাতীয় আরো খবর