শনিবার, জুন ১৩, ২০২৬

কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৬-১৩ ১৯:৪৫:৩৯

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ১৮০ দিনের লক্ষ্যমাত্রা অনুযায়ী বসুরহাট পৌরসভায় উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে|
শনিবার সকালে বসুরহাট পৌরসভার বাইপাস সড়কে এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার পৌরসভা প্রশাসক মো. মাসুদুর রহমান|
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা কৃষি অফিসার মো. বেলাল হোসেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিমসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|


এ জাতীয় আরো খবর