সোমবার, জুন ৮, ২০২৬

গোমস্তাপুরে বুদ্ধি প্রতিবন্ধি নারীকে ধর্ষণের অভিযোগে রেস্তোঁরা কর্মচারী েেগ্রপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-০৭ ২০:১৬:৩৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে  সঞ্জয় হালদার(৪২) নামে এক রেস্তোঁরা কর্মচারী েেগ্রপ্তার করেছে পুলিশ। সঞ্জয় চৌডালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার সাধু হালদারের ছেলে। রবিবার(৭জুন) দুপুর আড়াইটার দিকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে(৬জুন,শনিবার) নিজ বাড়ির শয়নকক্ষে ওই নারীকে ফুঁসলিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে সঞ্জয়। এ সময় তাঁর স্ত্রী বা অন্য কেউ বাডিতে ছিল না। তবে ঘটনাটি প্রতিবেশীরা টের পান। বিষয়টি নিয়ে গত শনিবার এলাকায় আলোচনা-সমালোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানির পর রবিবার সকালে সঞ্জয়কে আটক করে গণধোলাই দেয় বিক্ষুদ্ধ জনতা। এরপর তাঁকে মাদ্রাসাপাড়া এলাকার একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।
গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, এ ঘটনায় ওই নারীর মামা বাদী হয়ে সঞ্জয়ের নামে রোববার বিকালে থানায় নারী ও শিশু নির্যাতণ দমন আইনে ধর্ষণ মামলা করেছেন। আসামীকে আদালতে পাঠানো,আদালতে  ওই নারীর ২২ ধারায় জবানবন্দী গ্রহণ ও মেডিক্যাল টেষ্টের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ কর্মকর্তা শাকিল।

 


এ জাতীয় আরো খবর