শনিবার, জুন ৬, ২০২৬

কুমিল্লা নাঙ্গলকোটে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • স্টাফ রিপোর্টার:
  • ২০২৬-০৬-০৬ ১৯:৩৫:১৭

কুমিল্লা, ৬ জুন ২০২৬ঃ কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ছিলইন গ্রামের মোঃ সাফায়াতের ৫ বছর বয়সী ছেলে মোঃ আবির এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আবির তার মায়ের নানার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রামে দাওয়াত খেতে গিয়েছিল। সেখানে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে সে মৃত্যুবরণ করে।
মাত্র পাঁচ বছর বয়সী এই নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হাসিখুশি ও প্রাণবন্ত স্বভাবের আবিরকে হারিয়ে স্বজনরা গভীরভাবে শোকাহত।
পরিবারের সদস্যরা জানান, আবির ছিল অত্যন্ত মিশুক ও হাস্যোজ্জ্বল স্বভাবের। সবার সঙ্গে সে স্নেহভরে কথা বলত। তার মৃত্যুতে পরিবারে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, নিহত আবির নাগরিক টিভি বাহরাইন প্রতিনিধি মোঃ মিটনের ভাতিজা।
মরহুমের জানাজা ও দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শেষ বিদায়ে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
শোকাহত পরিবার মরহুমের রূহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন।


এ জাতীয় আরো খবর