সোমবার, মে ২৫, ২০২৬

গণতন্ত্র আর ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-১৪ ২৩:০৩:৩১

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী ভাষণে গণতন্ত্র আর ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময়, বৈশ্বিক মন্দা পরিস্থিতিতেও বাংলাদেশের যে অগ্রযাত্রা তা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হয় একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী বৈঠক।  নয় কার্যদিবসের এ অধিবেশনে পাশ হয়েছে ১৮টি বিল। ৩০টি রিপোর্ট পাঠানো হয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে। এই অধিবেশনে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ।  
অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। 
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আজ যখন দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তখন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। 
শেখ হাসিনা বলেন, জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জনগন কোন চক্রান্তের কাছে মাথা নত করবেনা। 
এ সময় তিনি বলেন, নিত্যপণ্যেরদাম যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে তাই পদক্ষেপ নেয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে নিজেদের সুরক্ষিত রাখারও পরামর্শ দেন তিনি।  পরে অধিবেশন সমাপ্তিতে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান ডেপুটি স্পিকার। 


এ জাতীয় আরো খবর