দু চোখে ঈর্ষার আগুন নিয়ে
দূরে দাঁড়িয়ে আছো যারা !
ভাবছো , কাছে এলে
সেই আগুনের আঁচ যদি আমি
টের পেয়ে যাই !
আমার আড়াল জুড়ে আমাকেই নিয়ে
কান থেকে কানে , বিষোদগার করে করে
শান্তি পাচ্ছো যারা !
ভাবছো , আমাকে নিয়েছো একহাত !
তাদেরকে বলি ,
জানি । সব জানি । তবু ....
তবুও সামনে এসে দাঁড়াবে যখনি
হাসিমুখে অভ্যর্থনা পাবে ।
মানুষেরা ভুল করে একে ভদ্রতা বলে ,
আমি একে যোগ্য জবাব বলে জানি ।