একটা জ্বলন্ত সিগারেটের মতো
নীরবে নিঃশব্দে নিঃশেষ হয়ে যাচ্ছি --
আমার মৌনতাই হাতিয়ার
আমার কোনো প্রতিবাদ, অভিমান, অভিযোগ নেই
দৃষ্টি আমার সর্বদাই প্রসন্ন।
এখানে কোনো চটুলতার প্রশ্রয় নেই
যার ব্যাপকতা অত্যন্ত প্রশস্ত
শত চেষ্টায়ও আমি যার সীমানা পেরুতে পারি না।
নীরবে কেবল দেখতে থাকি
কী দেখি জানি না -------
মাঝে মাঝে মনে হয়
বোধশক্তি হারিয়ে ফেলেছি
সচেতন সত্তায় মনে হয় আমি পুড়ে যাচ্ছি
একটা জ্বলন্ত সিগারেটের মতো।