ম হু য়া বি শ্বা স

  • জবাব
  • ২০২৬-০৫-২০ ১২:৫৩:২১
image

দু চোখে  ঈর্ষার আগুন নিয়ে 
দূরে দাঁড়িয়ে আছো যারা ! 
ভাবছো , কাছে এলে
সেই আগুনের আঁচ যদি আমি
টের পেয়ে যাই  ! 

আমার আড়াল জুড়ে আমাকেই নিয়ে 
কান থেকে কানে ,  বিষোদগার করে করে 
শান্তি পাচ্ছো যারা  ! 
ভাবছো , আমাকে নিয়েছো একহাত ! 

তাদেরকে বলি , 
জানি ।  সব জানি ।  তবু .... 
তবুও সামনে এসে দাঁড়াবে যখনি 
হাসিমুখে অভ্যর্থনা পাবে । 

মানুষেরা ভুল করে একে ভদ্রতা বলে , 
আমি একে যোগ্য জবাব বলে জানি ।