সাতক্ষীরা : সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ভুমি ভূমিসেবা মেলার স্টল স্থাপন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে।"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃসুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন জেলার বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আজিজুর রহমান,সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী অফিসার অর্ণব দত্ত, সদর সরকারি কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, দৈনিক যুগেরবার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ বিল্লাহ শাহীন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম প্রমূখ। দেশব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিং মাধ্যমে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমি মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।সাতক্ষীরা প্রান্তে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন উপজেলার ভূমি কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।