শনিবার, মে ৯, ২০২৬

বিমানবাহী রণতরীতে চীনের বড় সামরিক অগ্রগতি,যুক্ত হলো ৫ অত্যাধুনিক যুদ্ধ সক্ষমতা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-০৯ ১৯:৫১:০৫
ছবি: সংগৃহীত।

বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ China তাদের নৌবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের অগ্রগতি অর্জনের ঘোষণা দিয়েছে। দেশটির পিপলস লিবারেশন আর্মি নেভি সফলভাবে বিমানবাহী রণতরীর জন্য নির্ধারিত ‘পাঁচটি অত্যাবশ্যকীয়’ যুদ্ধ প্রযুক্তির অন্তর্ভুক্তি সম্পন্ন করেছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল Jiang Bin এ তথ্য জানান। তিনি বলেন, এই সক্ষমতা অর্জনের মাধ্যমে চীনা নৌবাহিনীর সামরিক শক্তি নতুন উচ্চতায় পৌঁছেছে।

চীনের অন্তর্ভুক্ত করা পাঁচটি অত্যাধুনিক সামরিক সক্ষমতার মধ্যে রয়েছে-
রাডারে সহজে শনাক্ত না হওয়া স্টেলথ যুদ্ধবিমান,
মাল্টিরোল ক্যাটাপল্ট-সহায়িত যুদ্ধবিমান,
আগাম সতর্কবার্তা প্রদানকারী ফিক্সড-উইং বিমান,
ইলেকট্রনিক যুদ্ধবিমান
এবং সাবমেরিন ধ্বংসে সক্ষম বিশেষ হেলিকপ্টার।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রযুক্তি শুধু দেশটির সার্বভৌমত্ব রক্ষাই নয়, সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সামরিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের নৌ-আধিপত্য আরও শক্তিশালী হলো। বিশেষ করে বিমানবাহী রণতরীভিত্তিক যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির ফলে দূর সমুদ্রে অভিযান পরিচালনায় বেইজিং এখন আরও কার্যকর অবস্থানে পৌঁছেছে।

কী-ওয়ার্ড: চীনা নৌবাহিনী,বিমানবাহী রণতরী,সামরিক প্রযুক্তি


এ জাতীয় আরো খবর