সোমবার, আগস্ট ১৭, ২০২৬

নিরাপদ সড়ক চাই একটি ভালো সংগঠন-ববি উপাচার্য

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৫-০৮ ২২:২৮:৩৪

নিরাপদ সড়ক চাই (নিসচা) একটি ভালো ও জনবান্ধব সংগঠন বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. তৌফিক আলম। বরিশাল জেলা কমিটির সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা বিনিময় ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শুক্রবার (৮ মে) বিকেল ৫ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় টিএসসি-তে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ববি শাখার আহ্বায়ক মো. তৌসিফ আলম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ববি শাখার সদস্য সচিব শেখ মো. ইমন।
জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন,সাধারণ সম্পাদক অধ্যাপক বি.এম. শহীদুল ইসলাম মাখন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির প্রচার ও প্রচারণা সম্পাদক রবীন্দ্রনাথ রবিন, ববি শাখার যুগ্ম আহ্বায়ক মো: হায়দার মুন্সি ও মো: সাব্বির হোসেন, ববি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ওহিদুজ্জামান ও সহ-সাংগঠনিক সম্পাদক মো: রাফিসহ অন্যান্যরা।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, জেলা ও বিশ্ববিদ্যালয় শাখার এ ধরনের সমন্বিত কার্যক্রম ভবিষ্যতে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


এ জাতীয় আরো খবর