চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র নির্বাচিত হলে অনলাইনে আম ব্যবসায় জড়িতদের নিরাপত্তায় বিশেষ কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতা আশরাফুল হক। তিনি রহনপুর পৌরসভার সাবেক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর এবং রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক। তিনি বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের গোমস্তাপুর থানা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি। আশরাফুল হক আসন্ন রহনপুর পৌরসভার মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দিতা করার জন্য প্রছারণা চালাচ্ছেন। গণসংযোগে অংশ নিচ্ছেন।
আশরাফুল হক এক সাক্ষাৎকারে বলেন, রহনপুর পৌর বাজার জেলার একটি বড় আম বাজার। এখানকারন অনেক তরুন ব্যবসায়ী অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সাথে আম ব্যবসা করেন। কিন্তু অনলাইন ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তা নেই। তাঁদের বিনিয়োগের টাকা খোয়া গেলেও কিছুই তাঁদের করার থাকে না। তিনি মেয়র নির্বাচিত হলে পৌরসভার পক্ষ থেকে তাঁদের ব্যবসার নিরাপত্তার জন্য কার্ড করে দেয়া হবে। যাতে তাঁরা নিরাপদ থাকেন।
আশরাফুল আরও বলেন, গত ২১ এপ্রিল তিনি একজন সাংবাদিককে ২০ মিনিটের অধিক এ ক সাক্ষাৎকারে এই কার্ডের প্রতিশ্রুতির কথা জানালে তা ফেইসবুকে ছড়িয়ে পড়ে। তবে তিনি সরাসরি ‘আম কার্ড’ বা ‘ম্যাংগো কার্ডের’ কথা বলেন নি। অনলঅইন আম ব্যবসায়ীদের নিাপত্তামূলক কার্ডের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন অনেক বিশ^বিদ্যালয়ে পড়–য়া তরুন শিক্ষাথী ও যুবকরা অনলাইনে আম ব্যবসা করেন। আবার অনেকে অসৎ শ্রেণির ব্যবসায়ী বিকাশে বা অন্য মাধ্যমে বাইরের মানুষের কাছে টাকা নিয়ে বাজে মানের আম পাঠায়। এতে ওই তরুনরা সমস্যায় পড়েন। এখন পৌরসভা যদি সত্যিকারের ব্যবসায়ীদের পরিচয় নিশ্চিত করে কার্ড প্রদান করে তবে বাইরের যারা ১ নং মানের আম নিতে আগ্রহী তাঁরা প্রতারিত হবেন না। যাদের কার্ড আছে শুধু তাঁদের অর্ডার করবেন। আবার তরুনরাও আম পাঠিয়ে বিপদে পড়বেন না।