সোমবার, মে ৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ টি তাজা ‘ভাং’ গাছ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-০৩ ২২:০৯:৪০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  শহরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে  এক্সিকিউটিভ ম্যাঝিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে  মাদক বিরোধি টাস্কফোর্স অভিযানে ৫ হাজার ২৬০টি তাজা ‘ভাং’ গাছ উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। রোববার(৩মে) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাঁঠালবাগিচা মহল্লার একটি ফাঁকা স্থানে অভিযান চালিয়ে  নেশা  সৃষ্টিকারী ৪-৫ ফুট উচ্চতার গাছগুলো জব্দ হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন,  তাজা গাছগুলো কোন ঘেরা স্থানে  ছিল না। এগুলো চাষ করা হচ্ছিল কিনা বা কারা এসব উৎপাদনের সাথে জড়িথ তা তদন্ত করা হচ্ছে না। ভাং গাঁজার মতই একটি মাদকদ্রব্য। গোপন খবরের উপর ভিত্তি করে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট আজমাইন মাহাতাব ও সদর থানা পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থনায়  অজ্ঞাতনামাদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান উপপরিচালক ইমরুল হাসান।


এ জাতীয় আরো খবর