রবিবার, মে ৩, ২০২৬

আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

  • মোঃ সাহিদুল ইসলাম
  • ২০২৬-০৫-০৩ ১৬:৩৩:৫৩

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বিশিষ্ট মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম, ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। বক্তব্য রাখেন আরজেএফ’র ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মল্লিক, মোঃ শাফিউর রহমান কাজী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সাহিদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক এমআরএ সুজন মাহমুদ, জনকল্যাণ সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমদ, সাধারণ পরিষদ সদস্য সুপর্ণা রেসমা, কে এম শফিউল আলম, রোজিনা আক্তার তৃশা, মোঃ সোহেল মাহমুদ, ডা: মাহবুবা নার্গিস সানু, হাসান সরদার জুয়েল, মোঃ ইয়াসিন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সব সময়েই পেশাগত দায়িত্বপালনের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকে, কিন্তু সরকার এ বিষয়ে কোন প্রয়োজনীয় ব্যবস্থা করেননি। বিভিন্ন সাংবাদিক সংগঠন বছরের পর বছর সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালাসহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সরকারের পর সরকার বদল হলেও সাংবাদিকদের কোন দাবি-দাওয়াই তেমন কার্যকর হয়নি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিকরা যেন নিরাপদে সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে ব্যবস্থা নিতে হবে।
 

 


এ জাতীয় আরো খবর