চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মননোহরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। রোববার(৩মে) ভোর ৪টার দিকে সীমান্তের প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের রমানাথপুর গ্রাম হতে ১টি বস্তায় ভরা ২৭ বোতল মদ উদ্ধার করে বিজিবি টহল দল। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিুজর রহমান বলেন, জব্দ মদের মূল্য ৪১ হাজার টাকা। ওই মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যহত রয়েছে।