শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে প্রথম পর্যায়ে ৮৩ শতাংশ শিশুকে হামের টিকা দেয়া সম্পন্ন,

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-১৭ ২১:৩১:৪৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের অন্যতম হাম কবলিত জেলা চাঁপাইনবাবগঞ্জের সদর,শিবগঞ্জ ও ভোলাহাট এই ৩ উপজেলায় গত ৫ এপ্রিল থেকে চলছে  হামের বিশেষ এমআর টিকাদান কর্মসূচী। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত ওই ৩ উপজেলার টার্গেট ১ লক্ষ ৬৭ হাজার ২৮৭ শিশুর মধ্যে  ১ লক্ষ ৩৮ হাজার ৭৬ জনকে টিকা দেয়া হয়েছে যা প্রায় ৮৩ শতাংশ। আগামী রোববার ২০ এপ্রিল থেকে দ্বিতীয় পর্যায়ে জেলার বাকী দুই উপজেলা নাচোল ও গোমস্তাপুরে টিকাদান শুরু হবে। তবে টিকার সুফল পেতে আরও অন্তত: ২ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে চিকিৎসা সূত্রগুলো।
এদিকে শুক্রবার(১৭ এপ্রিল) হাম সন্দেহে নতুন করে ২৩ জন জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। জেলার হাম পরিস্থিতি এখনও  ভয়াবহ। এখনও হাম সন্দেহে প্রচুর রোগি আসছে। ফলে সীমিত জনবলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে।
জেলা হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার জেলা হাসপাতালে  নতুন করে ২১ রোগি ভর্তি হয়েছে। এখন হাসপাতালে ৬৪ জন সন্দেজনক  অতি ছোঁয়াচে হাম রোগি চিকিৎসাধীণ। যার বেশিরভাগই শিশু। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ২ জন রোগি ভর্তি হয়েছে। এ নিয়ে পূর্বের ভর্তিসহ জেলার  সরকারি হাসপাতালগুলোতে এখন ৬৬ রোগি চিকিৎসাধীন।
সূত্রগুলো জানায়, জেলায় হাম সন্দেহে গত জানুয়ারী থেকে এ পর্যন্ত ৭৭৪ রোগি হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ৭৪২ জন শুধুমাত্র জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। জেলায় সন্দেহজনক হামে আক্রাস্ত ৬  শিশু এখন  পর্যন্ত মারা গেছে। মার্চে  সকল শিশুর মৃত্যু হয়। এছাড়াও কয়েকটি মৃত্যু নিয়ে সন্দেহ থাকলেও বিশ^ স্বাস্থ্য সংস্থা সেগুলো তালিকাভূক্ত করে নি।
এদিকে এ পর্যন্ত  জেলা থেকে পাঠানো ১৭৪ জনের নমুণা পরীক্ষা করে  ৪৩ জনকে পজিটিভ পাওয়া গেছে।


এ জাতীয় আরো খবর