বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১৫৮ গ্রাম হেরোইন ও সোয়া ৮ লক্ষ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-২১ ২১:৪৬:৫৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় জেলা মাদকদ্রব্য কার্যালয়ের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, র‌্যাব ও পুলিশসহ টাস্কফোর্স অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন ও  মাদক বিক্রির নগদ ৮ লক্ষ ২০ হাজার ৯১৪ টাকা সহ দুই মাদক কারবরি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে শরিফুল ইসলাম ভুট্টু(৪২) এবং তাঁর সহযোগি ও প্রতিবেশি  এনামুল হকের মেয়ে আমেনা খাতুন(২৭)।
জেলা মাদকদ্রব্য কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রামচন্দ্রপুর হাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে ভুট্টুকে  তাঁর  বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তিতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন আমেনা। এ সময় তাঁদের হেফাজত থেকে জব্দ হয় একশত ৫৮ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৮,২০,৯১৪ টাকা।
জেলা মাদকদ্রব্য কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা  করে আসামীদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর