শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জে মামলা তুলে না নিলে হত্যার হুমকি, আতঙ্কে বাদীর পরিবার

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৪-১৭ ২৩:৪৯:৪৩

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মামলার বাদী ও তার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হত্যাসহ নানা ধরনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে|
এতে পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে বুধবার (১৫ মার্চ) কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছে বাদী ছায়েদুল হক|
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুর আলম শিকদারের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিলো ছায়েদুল হকের| বিরোধের জেরে গত ২১ মার্চ ছায়েদুল হক ও তার ছেলে জহিরকে পিটিয়ে আহত করে| এঘটনায় থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত জহিরুল ইসলাম সাকিবকে গ্রেফতার করে পুলিশ| এতে ক্ষিপ্ত হয়ে নুর আলম শিকদারসহ অন্যান্য আসামীরা বাদী ছায়েদুল হককে মামলাটি আদালত থেকে প্রত্যাহার না হলে হত্যার হুমকি দেয়| হুমকির পর বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগায় থানায় সাধারণ ডায়েরী করেন|
এঘটনায় অভিযুক্ত নুর আলম শিকদারের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি|
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ নূরুল হাকিম মামলার পর সাধারন ডায়েরী পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধারন ডায়েরীর বিষয় উপ পুলিশ পরিদর্শক মো. মহসিনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে|

 


এ জাতীয় আরো খবর