শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

কোম্পানীগঞ্জে কৃষকদের মাঝে মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৪-১৭ ১৪:৪৪:৪২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।
বৃহস্পতিবার দুপুরে, উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে,উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেনের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।
কৃষি অফিস সূত্রে জানা যায়, আউশ ধান আবাদে লক্ষ্যে কৃষকরা এক বিঘা জমির জন্য ৫ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর